প্রকাশিত: ১৩ মে, ২০২৪, ০৩:১২ এ এম
অনলাইন সংস্করণ
সমন্বিত কৃষি ইউনিটের কৃষি খাতের আওতায় জয়পুরহাটে গ্রীষ্মকালীন নানা জাতের তরমুজ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সদর উপজেলার উপরচক এলাকায় স্থানীয় এনজিও জেআরডিএম এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, জেআরডিএমের সহকারি পরিচালক এনএম ওয়ালিদ জামান সোহাগ ও কৃষি কর্মকর্তা আহসান হাবিব বক্তব্য রাখেন।
মন্তব্য করুন